রামপাল বিদ্যুত্ কেন্দ্র বাতিলের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩১
সুন্দরবনের রামপাল বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে ‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি’। বুধবার বিকালে কক্সবাজার জেলা কমিটি আয়োজিত এ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি কক্সবাজার জেলা কমিটির সদস্য সচিব করিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি কক্সবাজার জেলার সদস্য সমীর পাল, অনিল দত্ত, নাসির উদ্দিন আহমদ, প্রণব দে বাবুল, মানিক বৈরাগী, মিজানুর রহমান বাহাদুর, মোয়াজ্জেম হোসেন রিয়াদ, মংথেহ্লা রাখাইন, যুব নেতা সুজন দাশ, লিটন দেব নাথ সৈকত, শহীদুল্লাহ শহীদ প্রমুখ।