উখিয়ায় গৃহবধূ অপহরণ লুটপাট

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৯
উখিয়ার কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তিতে বসবাসরত এক প্রবাসী রোহিঙ্গার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার, নগদ টাকাও লুটপাট করে। পরে অপহূত গৃহবধূকে পার্শ্ববর্তী জঙ্গলে চার দুর্বৃত্ত পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর বস্তির অন্যান্য রোহিঙ্গারা ওই গৃহবধূকে উদ্ধার করে। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উখিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।