বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কাঙ্খিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার জেলার শহীদ গুলজার অডিটোরিয়ামে বিজিবি- দিনাজপুর সেক্টর, আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালিদ বলেন, দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন, আর দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের জনগণ পবিত্র মাহে রমজান দেশব্যাপী ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে পালন করছেন। সামাজিক অস্থিরতা ও হিংসা বিদ্বেষ কমে এসেছে। সরকারি কর্মকর্তা ও জনগণের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই এ দেশ সোনার বাংলায় পরিণত হবে।
ইফতারে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদসহ ১৫ আগস্টের সকল শহীদদের মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন নৌ প্রতিমন্ত্রী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব আলী ভূইয়া, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল কাশেম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, জেলা চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, বর্তমান সভাপতি সুজাউর রৌফ চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
