বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো নির্বাচন। আর এই নির্বাচন কোন্ সরকারের অধীনে হবে— নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার— সেটিই এখনো স্থির হয়নি। এদিকে নির্বাচন অত্যাসন্ন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে ক্ষমতাসীন দল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ক্ষমতাসীন দল নির্বাচন সম্পন্ন করে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে তাহলে নিঃসন্দেহে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এতে করে দেশে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। শুধু তাই নয়, এই সুযোগে আর একটি ওয়ান ইলেভেনের সৃষ্টি হতে পারে। তাই উভয় রাজনৈতিক দল দেশের স্বার্থে নিজ অবস্থান থেকে সরে এসে সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বলে আশা করি।
মো. নাজমুল হুদা,
চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
