এনআরবি কমার্শিয়াল ব্যাংক পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:১২
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বুধবার বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখা পরিদর্শন করেন। অভ্যর্থনা জানান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলীসহ পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। রাষ্ট্রদূত ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা ঘুরে দেখেন এবং বিভিন্ন কর্মপরিকল্পনায় ব্যাংকের উন্নতি কামনা করেন। ব্যবস্থাপনা পরিচালক পরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনার উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। —প্রেস বিজ্ঞপ্তি