ব্যতিক্রমধর্মী দুর্গা প্রদর্শনী

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:১৪
হিংসা, বিদ্বেষ এবং অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দুর্গতিনাশিনী দুর্গার আহবান করে মানবজাতি। দুর্গাশক্তির মাধ্যমে মানুষের আত্মার ভিতরে লুকিয়ে থাকা দয়া প্রেমকে জাগ্রত করতে চৈতন্য দুর্গা প্রদর্শন এবং রাজযোগ চিত্র প্রদর্শনী ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে। টিকাটুলি সেন্ট্রাল উইমেন্স কলেজ অডিটোরিয়ামে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছে দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট। —প্রেস বিজ্ঞপ্তি