রংপুরে যুবলীগ নেতার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:২৯
পূর্ব শত্রুতার জের ধরে হামিদুল খান সুমন (৩৫) নামের এক যুবলীগ নেতার দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় আহত সুমনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর চাউল আমোদ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী মোটর সাইকেলযোগে এসে যুবলীগের মহানগর নেতা ও ১৮নং ওয়ার্ড সভাপতি হামিদুল খান সুমনের ওপর হামলা চালিয়ে হাতের কব্জি কেটে দেয়। এসময় তারা তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। সুমন নগরীর মুন্সিপাড়া এলাকার আবুল কালামের ছেলে।