সাবেক সিআইএ কর্মকর্তার ২০ বছরের কারাদন্ড

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:৩০

ইত্তেফাক ডেস্ক

চীনের কাছে তথ্য পাচারের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা কেভিন ম্যালোরিকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। শুক্রবার তাকে এই কারাদন্ড দেওয়া হয়। ২০১৭ সালের মার্চ এবং এপ্রিলে চীনের সাংহাইতে গিয়ে নিজ দেশের গোপন তথ্য ২৫ হাজার ডলারের বিনিময়ে পাচার করেছিলেন কেভিন। ২০১৭ সালের ৫ মে চীনের এক এজেন্টকে তিনি মোবাইলে পাঠানো বার্তায় বলেছিলেন, তোমার লক্ষ্য তথ্য পাওয়া, আর আমার লক্ষ্য এর বিনিময়ে কিছু পাওয়া। এর আগে সিআইএর অনেক কর্মকর্তাকে অন্য দেশের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে কারাদন্ড দেওয়া হয়েছে। -দ্য গার্ডিয়ান