কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি একজনের লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫২
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলি থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের তোতার বাপের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হোসেন (৩২) নামে ট্রলারের এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। বাবুল (৩৩) ও ইউনুস (৩৫) নামে দুই মাঝি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় এমভি স্কাইওয়ান নামে লাইটারেজ জাহাজের মাস্টার কামাল হোসেনকে পুলিশ আটক করেছে। জাহাজটি পুলিশের জিম্মায় রয়েছে।