পৃথিবীতে নানা রকম শখ মানুষের থাকে। অনেকে অনেক কিছু তৈরি করেন। এবার চোখের জল থেকে চিত্রকর্ম বানানোর অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন আর্জেন্টাির এক যুবক।
লিন্দ্রো গ্রানাতো নাক দিয়ে রং গ্রহণ করছেন এবং চোখ দিয়ে বের করে চিত্রকর্ম তৈরি করছেন। একটি রঙিন চিত্রকর্ম তৈরির জন্য গ্রানাতোকে প্রায় ৮শ মিলিলিটার রঙ চোখ দিয়ে বের করতে হয়। শুধু বের করলেই শেষ নয়, সুন্দর চিত্রকর্ম তৈরিতে নিজের পরিকল্পনামতো রঙিন জলগুলো ছড়াতে-ছিটাতে হয় ২৭ বছর বয়সী গ্রানাতোকে। অভিনব এই শিল্পকর্ম ভিন্ন হওয়ায় বিক্রিও হচ্ছে বেশি। তার প্রতিটি চিত্রকর্মের দাম ১৫শ পাউন্ড। রাজধানী বুয়েন্স আয়ার্সের নাগরিক গ্রানাতে জানান, আমি ছোটবেলা থেকেই বুঝতে পারি, আমি নাক দিয়ে কিছু গ্রহণ করতে পারি এবং চোখ দিয়ে বের করতে পারি। বড় হয়ে এই পদ্ধতি ভাল কাজে প্রয়োগ করার চেষ্টা করি। আর তাই চিত্রকর্মেই ব্যবহার করি। -ডেইলি মেইল
