১৩ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২৮ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬। শুভবার শনি, শুক্র। শুভরত্ন :হীরক ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: কৌশলী ও খেয়ালী। নিজের মত ও পথে চলতে চান। নিজের মত আপনি কেমন নিসংকোচে ব্যক্ত করতে পারেন। তেমনি পারেন স্বমতে দৃঢ়তা প্রদর্শন করতে। পরিচিতরা অধিকাংশ সময় আপনাকে বুঝতে পারবে না বা ভুল বুঝবে। তবে বাধা ও বিরোধিতা আপনাকে সহজে টলাতে পারবে না। নতুন ও ব্যতিক্রমি বিষয় সহজে আপনাকে আকৃষ্ট করবে। বিচিত্র ও অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ বহুলাংশে নিয়ন্ত্রিত করবে আপনার জীবন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বৃটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, অশোক কুমার, চলচ্চিত্রকার ইফতেখারুল আলম, জাপানী সাহিত্যিক তাকিজি কোরাইশি, কান্তা জামিল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য এবং প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। আত্মীয়ের বা প্রতিবেশীদের কোন কলহ-বিবাদে না যাওয়াই ভালো। এতে নিজেই ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়টিতে সতর্ক থাকার চেষ্টা করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে অস্থিরতা দেখা দিতে পারে। কাজ-কর্মে ভুল করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। কৃষি কর্মে আর্থিক সাফল্য আসতে পারে। আজ অর্থ নষ্ট হবার আশঙ্কা আছে। অসাবধানতার ফলে কোন জিনিস চুরি হতে পারে। কোন রাজনৈতিক দলাদলিতে অংশ না নিলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কোন ব্যাপারে অসংযমী হওয়া ঠিক হবে না। আবেগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। সন্তানের কোন বিষয়ে উদ্বিগ্ন হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পরকীয়া সংক্রান্ত বিষয়ে না জড়ালেই ভালো করবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পুরনো কোন সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলতে পারবেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সামাজিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ অল্প বয়সীদের শরীর ভালো যাবে না। কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগে কোনো ঝুঁকি নেবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ গণমাধ্যম কর্মীদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও সাফল্য আসতে পারে। ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। চাকরি পরিবর্তনের কোনো চেষ্টা না করলেই ভালো করবেন। বয়স্ক কারো শরীর-স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্মস্থলের ঝামেলা মিটে যেতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রকাশনা বা পুস্তক ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। মৃত্ শিল্পীদের পেশাগত সাফল্য আনন্দদায়ক হবে। প্রাপ্তিযোগ আছে। কারো চালাকিতে বিভ্রান্ত হবেন না। বুদ্ধি ও বিশ্বাসের উপর আস্থা রাখুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। মাথা ঠিক রেখে কাজ করুন। কারো বিরোধিতাকে গুরুত্ব দেয়া ঠিক হবে না।
