মুক্তিযোদ্ধা সাদেক আলী রিকশা চালাচ্ছেন

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫৯
যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আজ অভাবের তাড়নায় সে হাতে রিকশা চালাতে হচ্ছে বললেন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সাদেক আলী। তিনি বলেন, রিকশার প্যাডেল ঘুরাইয়া আমার সংসারের ৯ জনের খাওন জোটে। যেদিন শরীর খারাপ থাকে, সেদিন কাজও বন্ধ, খাওনও বন্ধ। খেতে হলে এলাকাবাসীর সাহায্য-সহযোগিতা অথবা ধার-কর্জ করে খেতে হয়। কথাগুলো বললেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৬০)। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীকে পরাজিত করতে পারলেও দারিদ্র্যকে পরাজিত করতে পারিনি। স্বাধীনতার পর থেকেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। বর্তমানে অসুস্থ হয়ে পড়ায় ঠিকমত রিকশাও চালাতে পারি না।