উদীচীর লালনসঙ্গীত সন্ধ্যায় দর্শক-শ্রোতা মুগ্ধ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:১৭

উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও লালন সঙ্গীত সন্ধ্যা। গত ১৩ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শাখা সংগঠনের নিজেস্ব কার্যালয়ের সামনে। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় মহান দার্শনিক লালনের কর্মময় জীবন নিয়ে আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।

উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সুমন্ত সরকার, কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, সংগঠনের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ অধিকারী, উপদেষ্টা নূরুজ্জামান জোয়ার্দার, সহ-সভাপতি শফিউল রঞ্জু, সাংবাদিক এমআর আলম ঝন্টু প্রমুখ।

এরপর সমবেতকণ্ঠের পরিবেশনায় শুরু হয় লালনসঙ্গীত সন্ধ্যা। এতে একে একে লালনের গান পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর, বিনয় কুমার রাজবংশী, মিশু, তাপস, রকি, আমির আলী আজাদ, শাওন, মনোয়ার, জয়দেব কুমার, তপশ্রী, জয়া, বীথি জামান, ইফফাত কলি, সাদিয়া একুশি, শরীফ মৃধা, মুন, অমৃতা ও পিয়ালি। শীতের সন্ধ্যায় দর্শক-শ্রোতারা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন। দেশীয় বাদ্যযন্ত্রে শিল্পী-কলাকুশলীদের সাদা ও গেরুয়া পোশাকে অন্যরকম আবহ এবং কিশোরের মঞ্চসজ্জায় এটি ছিল উদীচীর শ্রেষ্ঠ পরিবেশনা বলে অনেকে মন্তব্য করেন।

সঙ্গীত সন্ধ্যার আয়োজনে হারমোনিয়ামে ছিলেন তাসনিম ও জয়া, তবলায় মিল্টন, বাঁশিতে সোহান, দোতারায় বিনয় খমকে তাপস এবং মন্দিরায় ছিলেন অপু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস। সংগঠনের সভাপতি ড. আমির আলী আজাদ জানান, আগামীতেও দেশাত্মবোধক ও ভাওয়াইয়া গানের আয়োজন করা হবে।