ভাষা সৈনিক আফসার আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১৩
ভাষা সৈনিক ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবীর রিজভী আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।