বিজয়নগরে যৌতুকের দাবিতে গৃহবধূ খুন

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের দাবিতে ২ সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে। গতকাল শনিবার সকালে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজমা বেগম (৩২)। তিনি নিদারাবাদ গ্রামের অলি মিয়ার স্ত্রী। ঢাকায় গার্মেন্টেসে চাকরি করার সুবাদে ৫ বছর আগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে নাজমা বেগমের সাথে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে অলি মিয়ার বিয়ে হয়।