গভীর রাতের কাল বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে শেরপুরের নকলা উপজেলার শিববাড়ী গ্রামে বিল্লাল হোসেন (৪২) নামে এক ভ্যান চালক নিহত ও তার স্ত্রী-সন্তান আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেহেরী খাওয়ার আগ মুহূর্তে কাল বৈশাখী ঝড়ে নকলা উপজেলার অন্তত চারটি গ্রামের বেশ কিছু ফলজ ও বনজ গাছপালাসহ বাড়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এতে শিববাড়ী এলাকায় ভ্যানচালক বিল্লাল হোসেনের ঘরের ওপর একটি কাঁঠাল গাছ ওপড়ে চাপা পড়ে বিল্লাল হোসেন, তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গাছ কেটে তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/এএম
