ব্রাহ্মণবাড়িয়া বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২২
দৈনিক ইত্তেফাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘‘আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া”র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। এ উপলক্ষে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. হেলালউদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদ, প্রবীণ সাংবাদিক মুহম্মদ মুসা। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন ইত্তেফাক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি, খ. আ. ম রশিদুল ইসলাম, আবদুন নুর, পীযূষ কান্তি আচার্য, জাবেদ রহিম বিজন, ইব্রাহীম খান সাদত, নেপাল চন্দ্র সাহা প্রমুখ। এছাড়া ইত্তেফাকের কসবা সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, বাঞ্ছারামপুর সংবাদদাতা এম. এ আউয়াল, নাসিরনগর সংবাদদাতা আকতার হোসেন ভুঁইয়া, সরাইল সংবাদদাতা জুলকারনাইন, আখাউড়া সংবাদদাতা মো. ফজলে রাব্বি, বিজয়নগর সংবাদদাতা মো. জিয়াদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে তা ধরে রাখার আহ্বান জানান।