গাজীপুর সদর উপজেলার সারাইয়া গ্রামের একটি মণ্ডপে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফাঁকা গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর আতংকে প্রায় ৩ ঘণ্টা পূজা বন্ধ ছিল। সারাইয়া দুর্গা মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি গকুল চন্দ্র দাস ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৮-১০ জন লোক নিয়ে মণ্ডপ পরিদর্শনে আসেন। এ সময় অনুষ্ঠানে ইউপি সদস্য মোতালেব গাজী, বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদেকুর রহমান বক্তব্য রাখেন। লোকজন উপস্থিতি কম থাকায় চেয়ারম্যান বক্তব্য রাখবেন না বলে জানান। পরে সবার সামনে তিনি মণ্ডপের পাশে দাঁড়িয়ে সাথে থাকা পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকা ত্যাগ করেন।
