সৈয়দ মো. ইসমাইল
সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. ইসমাইল (৮৭) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইসহাক, সম্পাদক মো. আলাউদ্দিন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক মো. মুসলিম মিয়া প্রমুখ।
সাইদা বেগম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররমের মা সাইদা বেগম (৫৮) গতকাল উপজেলার পৌর শহরের ষোলহাসিয়া নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
রিজিয়া বেগম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহানের মা রিজিয়া বেগম (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার উত্তর সোনাখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
গোলাম কুদ্দুস মোল্লা
মাগুরার শ্রীপুর উপজেলার চরকচুয়া গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কুদ্দুস মোল্লা (১২০) গতকাল বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
এম.এ. কাদের
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা এ্যাডভোকেট এ.এফ.এম বজলে কাদের মুকুলের বাবা এম.এ.কাদের (৭৮) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
