উল্লাপাড়ায় লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:৩০

সলংগা থানা পুলিশ রবিবার সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।

সলংগা থানার ডিউটি অফিসার মতিউর রহমান জানান, লাশটি একজন যুবকের। আনুমানিক বয়স হবে ৪০ থেকে ৪২ বছর। তার পড়নে কালো রঙের প্যান্ট ছিল। মৃত ব্যক্তির শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুন: না ফেরার দেশে মায়া ঘোষ

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু