স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি ও তার ভাই ইয়াসিন রনি। ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাত সোমবার তাদের জামিন মঞ্জুর করেন। রবিবার এই মামলায় তাদের গ্রেফতার শেষে কারাগারে পাঠিয়েছিল।
২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে রুমির বিরুদ্ধে মামলা করেন তার প্রথম স্ত্রী লামিয়া আক্তার অনন্যা। মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলায় সোমবার তারা আদালতে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
