গাইবান্ধায় মুক্তিপণের দাবিতে শিক্ষক অপহরণ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৫৫
জেলার পলাশবাড়িতে মুক্তিপণের দাবিতে আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ওই শিক্ষকের স্ত্রী লিপি সরকার পলাশবাড়ি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। লিপি সরকার জানান, গত রবিবার রাতে বাড়ি ফেরার পথে গাইবান্ধা বাসস্টান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তিনি আরো জানান, গতকাল সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।