আগামীকাল বুধবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপনের জন্য রাজধানীসহ সারাদেশ প্রস্তুত। রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। অপরদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। এদিকে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ ও উত্তর ৩৬১টি জামাতের ব্যবস্থা করেছে। রাজধানীর প্রান্তসীমা কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায় জেনিথ প্যাকেজেস প্রাঙ্গণে বাইতুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে ইমামতি করবেন খতিব মাওলনা মুহাম্মদ গোলাম কিবরিয়া। একই সময়ে নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদে এবং রাজধানীতে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১টায় আজিমপুর ছোট দায়রা শরীফ মসজিদে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
মহিলাদের জন্য ঈদগাহে প্রবেশপথ হচ্ছে দক্ষিণ দিকের আলাদা গেইট। নামাজ আদায় করতে আসা মুসল্লীদের সুবিধার্থে গাড়ী পার্কিং, ঈদগাহ মাঠে নামাজ উপযোগী করার লক্ষ্যে মাঠ সমতলকরণ, মাঠের ঘাস কাটা, আবর্জনা অপসারণ, নামাজের বিছানার ব্যবস্থা, ওজুর পানি ও পাত্রের সরবরাহ এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিযানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন দুর্বাটি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী। সকাল ১১টায় পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।
দুই ডিসিসি জানিয়েছে, প্রতিটি ওয়ার্ডে চারটি করে ৯০টি ওয়ার্ডে ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। অপর জামাতটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। এর মধ্যে ডিসিসি দক্ষিণে ২২৫ এবং ডিসিসি উত্তরে ১৩৬টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। মহাখালী মসজিদে গাউছুল আজম বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) কমপ্লেক্সে চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সোয়া ১০টায় অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজু শাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সকাল ৮টা ৩০ মিনিট এবং সকাল ৯টা, দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে।
দু’টি জামাত : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টা, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল ৮টা এবং সকাল ১০টা, কাঁটাবন মসজিদে সকাল সোয়া ৭টা ও সকাল সোয়া ৮টা, বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টা, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৮টা ১৫ মিনিট, কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া মসজিদ মাঠে সকাল সাড়ে ৬টা ও ৮টা, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৮টা।
সকাল ৭টা ১৫ মিনিট : পশ্চিম রামপুরা ওয়াপদা রোড মুহাম্মাদীয়া দারুল উলুম জামে মসজিদ। প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠ। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৭টা ৩০ মিনিটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টা ৩০ মিনিট : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, কাওরান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদ, মিরপুর পাইকপাড়া সড়ক গবেষণাগার জামে মসজিদ, গোপীবাগ এলাকায় ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ মৌশুন্ডি বড় মসজিদ, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, দক্ষিণ বাসাবো বালুর মাঠ (কদমতলা সংসদ সংলগ্ন), নয়া পল্টন মাঠ জামে মসজিদ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, মিরপুর দারুস সালাম ফুরফুরা দরবার মসজিদ কমপ্লেক্স, মিরপুর ১২ নম্বর সেকশন এ ব্লক হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ, মোহাম্মদপুর কৃষি পণ্যের পাইকারি বাজার তাহেরীয়া জামে মসজিদ, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়া।
সকাল ৭টা ৪৫ মিনিট : কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, বাসাবো ছায়াবীথি মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, গেণ্ডারিয়া ধূপখোলা মাঠ।
সকাল ৮টা : ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল মাঠ, সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, শহীদুল্লাহ হল লন, ধানমন্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, খিলগাঁও ত্রি-মোহনী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসাবো খেলার মাঠ, মতিঝিল ওয়াকফ এস্টেট, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, মালিবাগ আবুজর গিফারী কলেজ মাঠ (মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা), মিরপুর ১২ নম্বর সেকশন ডি ব্লকের ঈদগাহ মাঠ, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, লালবাগ আমলিগোলা ঈদগাহ মাঠ ও কামরাঙ্গীরচর মসজিদে আকসা।
সকাল ৮টা ১৫ মিনিট : হাজারীবাগ পার্ক মাঠ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বগ্রাম-ভাওয়ালিয়াপাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টা এবং নারায়ণগঞ্জ রহমতপুর জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়।
ডেমরার ডিএনডি প্রজেক্টে ডগাইর ঈদমাহ ময়দানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়।
চট্টগ্রামে ঈদের জামাত
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল পৌঁনে ৮টায় নগরীর দামপাড়ায় জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৮টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সবুজ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে জামাত হবে সকাল সোয়া ৮টায়। লালদীঘি ময়দানে সকাল সাড়ে ৮টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায়।
রাজশাহীতে ঈদের জামাত
রাজশাহী অফিস জানায়, মহানগরীতে সকাল ৮টায় ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ হলে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগাহ মসজিদে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৭টায়, আমচত্বর আহলে হাদীছ ঈদগাহ ও মেহেরচণ্ডি মধ্যপাড়ায় সকাল সাড়ে ৭টায় এবং তেরখাদিয়া মধ্যপাড়া মসজিদে পৌঁনে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে।
খুলনায় ঈদের জামাত
খুলনা অফিস জানায়, সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় নগরীর বসুপাড়া ঈদগাহ, খালিশপুর ঈদগাহ এবং লায়ন্স স্কুল ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে ঈদের জামাত
বরিশাল অফিস জানায়, বিভাগীয় শহর বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ১০টায়। নগরীর বাইরে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন চরমোনাই’র পীরসাহেব সৈয়দ মো. রেজাউল করিম।
সকাল সাড়ে ৮টা ও ১০টায় এবায়েদুল¬াহ মসজিদে, বায়তুল মোকারম মসজিদে এবং সকাল ৯টা ও ১০টায় কশাই মসজিদে ঈদ জামাত হবে। সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ফকিরবাড়ি জামে মসজিদে। সকাল সাড়ে ৮টায় নবগ্রাম রোড আল সাফা জামে মসজিদে, হরিণাফুলিয়া মাদ্রাসায়, চাঁদমারী মাদ্রাসায়, এর্শাদুল উলুম জামে মসজিদে, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে, বরিশাল কলেজ মাঠে, পোর্টরোড মসজিদে, ল’ কলেজ মসজিদে, কালিজিরা জামে মসজিদে, হাটখোলা জামে মসজিদে, কলমীলজ জামে মসজিদে, সাগরদী বাজার মসজিদে, জেলগেট জামে মসজিদে, বটতলা জামে মসজিদে, আমাতনগঞ্জ পাওয়ার হাউজ জামে মসজিদে ও বাজাররোড মাদ্রাসা জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া ঈদগাহ মাঠে এবং সাড়ে ৯টায় পুলিশ লাইন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পিরোজপুরে ঈদের জামাত
পিরোজপুর অফিস জানায়, পিরোজপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একই সময়ে জামাত হবে পুরাতন ঈদগাহে। এছাড়া সকাল ৮টায় পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদ, সিআইপাড়া বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ, থানা মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ, পৌর কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
ভান্ডারিয়া : ভান্ডারিয়ার মিয়াবাড়ী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে তাফছির ময়দানে, কাজী বাড়ী জামে মসজিদে, নাইয়াবাড়ী জামে মসজিদসহ অন্যান্য ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অপরদিকে উপজেলাগুলোর মধ্যে কাউখালী উপজেলা ঈদগাহ, স্বরূপকাঠির শর্ষিনা শরীফ, নাজিরপুর সাতকাছেমিয়া মাদ্রাসা, মাঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জিয়ানগর এফ করিম মাদ্রাসা মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিলেটে ঈদ জামাত
সিলেট অফিস জানায়, সিলেটে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ। একই সময়ে দরগাহে হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন হযরত শাহজালাল (র:) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমদ।
সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। আর এ জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ভার্থখলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
রংপুরে ঈদের জামাত
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় নগরীর আলমনগর আফতাবিয়া বরকতিয়া খানকা শরীফ (ধলাপীর সাহেবের দরবার) ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
যশোরে ঈদের জামাত
যশোর অফিস জানায়, সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে যশোর ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ হলে ঈদগাহ ময়দানের পরিবর্তে যশোর কালেক্টরেট মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় কারবালা মসজিদ ও পুলিশ লাইন মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
বিশ্ব জাকের মঞ্জিলে ঈদ জামাত
ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বুধবার সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খাজা বাবা ফরিদপুরীর জ্যেষ্ঠ পুত্র পীরজাদা মাফুজুল হক মোহাম্মদ বাকিবিল্লাহ মোজাদ্দেসী ঈদ জামাতে ইমামতি করবেন। খাজা বাবা ফরিদপুরীর ছোট ছেলে মোস্তফা আমির ফয়সলও জামাতে অংশ নেবেন। প্রায় ৫ হাজারের বেশি পশু বিশ্ব জাকের মঞ্জিলে কোরবানি দেয়া হবে।
