আবারো নতুন সাফল্যে ধ্রুব গুহর ‘একলা পাখি’ গানটি। সম্প্রতি ইউটিউবে ৫০ লক্ষ দর্শক গানটির মিউজিক ভিডিও দেখেছেন। যেখানে মডেল হিসেবে রয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ও মডের মিথিলা।
গানটির এই সফলতা প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘আমরা শ্রোতাদের জন্য গান করি। তাদের সাড়া সবসময় ভালো লাগে। এগুলো অন্য ধরনের পাওয়া। আমি কৃতজ্ঞ সবার প্রতি। এছাড়া গানটির ভিডিওর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। সবার প্রচেষ্টায় এতটা ভালোবাসা পাওয়া সম্ভব হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা আসিফ ভাইকে। যে মানুষটির গানের ভক্ত আমি, তিনি আমার মিউজিক ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে রয়েছেন।’
সম্প্রতি ধ্রুব গুহর আরো একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা রাইমা সেন। ‘উঁকিঝুকি’ শিরোনামের গানটি এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। যেখানে মডেল হিসেবে রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ধ্রুব মিউজিক স্টেশন ও ধ্রুব টিভি নিয়ে ব্যস্ত রয়েছেন ধ্রুব। দুটিই ইউটিউবের জনপ্রিয় চ্যানেল। খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে চ্যানেলগুলো। ধ্রুব এ প্রসঙ্গে বলেন, ‘আমি চেষ্টা করি দর্শকদের রুচিবোধের ওপর গুরুত্ব দিতে। নতুনরাও অনেক ভালো কাজ করছেন। তাদের নিয়েও আমি কাজ করছি। সব মিলিয়ে কাজের মানের প্রতি গুরুত্ব থাকে সবসময়।’
