আটক ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় দান

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩০
গত শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি ইলিশ জব্দ করেছেন জেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল লতিব। এ সময় উপজেলা মত্স্য অফিসের ক্ষেত্র সহকারী আফছারউদ্দিন উপস্থিত ছিলেন। তিনি জানান, জব্দকৃত ইলিশ মাছগুলো মধুখালী উপজেলার আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়। মাছ বিক্রেতাকে ধরা সম্ভব হয়নি।