যমুনায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৫৮
যমুনা নদীতে গোসল করতে গিয়ে শুক্রবার দুপুরে নিখোঁজ হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ছয়দানা গ্রামের রেজাউল করিমের ছেলে ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র আশিক (২৪)। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. হারেচ আলী মিয়া জানান, গাজীপুরের জয়দেবপুর থানার জুয়েল, সবুজ, বাবু, আরিফুল, সোহাগ, অলিউল্লাহ, আরিফ ও আশিকসহ বন্ধুরা শুক্রবার বঙ্গবন্ধু সেতুপূর্ব যমুনা রিসোর্ট এলাকায় বেড়াতে আসে। দুপুরে তারা যমুনা নদীতে নৌকাযোগে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় আশিক যমুনা নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ৪টা পর্যন্ত আশিকের লাশ উদ্ধার করতে পারেনি।