সিলেটে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা গুরুতর আহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৭
সিলেট নগরীর মেজরটিলায় সন্ত্রাসী হামলায় এক যুবলীগ নেতা আহত হয়েছেন। আহত যুবলীগ নেতা কাবলু হোসেন যুক্তরাজ্য প্রবাসী। এই হামলার জন্য শিবিরকে দায়ি করেছে যুবলীগ ও ছাত্রলীগ। বৃহসপতিবার রাত সাড়ে ৯টায় মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং এর সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় সন্ত্রাসীরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সমপাদক জাহাঙ্গীর আলমের উপর হামলার চেষ্টা করলে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। যুবলীগ নেতা কাবলুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সমপাদক জাহাঙ্গীর আলম বলেন, শিবির ক্যাডাররাই এ হামলা চালিয়েছে।