দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে বলেন, নির্বাচনের জন্য দেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। এ জন্য বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। কারণ গণতন্ত্রে শুধু ঐকমত্যই হয় না, বিরোধিতাও থাকে।
তিনি আরো বলেন, রিলিফ একটি অপমানকর শব্দ, দান খয়রাতের নামে ভিক্ষার ঝুলি নিয়ে আর দাঁড়াতে চাই না, কারণ আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
