পুঠিয়ায় বাস চাপায় শ্যালক-দুলাভাই নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৯
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও ভগ্নিপতি ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে পুঠিয়া উপজেলার শিবপুর বিহারীতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুঠিয়ার তারাপুরের আব্দুল জলিলের ছেলে মোনায়েম হোসেন (৩৫) ও তার শ্যালক নাজমুল হোসেন (২২)। ঘটনার পর ভাংচুর আতঙ্কে প্রায় ৩০ মিনিট উক্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মোনায়েম মোটরসাইকেলযোগে তার শ্যালক নাজমুল হোসেনকে নিয়ে তারাপুর থেকে বানেশ্বরে যাচ্ছিলেন। বিহারীতলা এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।