ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলামের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। কিশোর-গঞ্জের বাজিতপুর থানার ভাগলপুরে ১৯২৮ সালের ১ আগস্ট জহুরুল ইসলামের জন্ম। তার বাবা আলহাজ্ব আফতাব উদ্দিন আহম্মদ ছিলেন কিশোরগঞ্জের এক সজ্জন ব্যক্তি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ভাগলপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার সহধর্মিণী বেগম সুরাইয়া ইসলাম ও পরিবারের সদস্যরা তাদের সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
