ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক ঘটনায় রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু ও বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে ছেঁড়া তারে জড়িয়ে এ দুই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ফুলপুর উপজেলার কাতুলী বিলপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুর রশিদ (৬৫) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্র জানায়, ছেড়া তারের বাঁশের খুঁটিতে গরুর দড়ি আটকে ভেঙ্গে তার দুইটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তিনি গরু বাঁচাতে গিয়ে মারা যান। তিনি কাতুলি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী।
আরও পড়ুন: ধর্ষণের মামলা করতে চাওয়ায় বর্ষার বাবার দাঁত ভেঙে দিতে চেয়েছিলো মোহনপুরের ওসি
অপরদিকে সকালে তারাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র রুবেল মিয়া (১২)। বাড়ির পাশে খেলা করতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
ইত্তেফাক/নূহু
