শহুরে জীবন সর্বদাই চায় যান্ত্রিকতার ঘেরাটপ থেকে মুক্তি পেতে। আর এজন্য অনেকেই তাকিয়ে থাকেন উত্সবগুলোর দিকে। কারণ ব্যস্ত জীবনে ক’দিন ছুটি মানেই এই উত্সব। ছুটি পেলেই চার দেয়ালের বাইরে ছুটতে চান অনেকেই। কারো গন্তব্য পাহাড়, কারো সাগর, আবার কারো কারো পছন্দের তালিকায় থাকে প্রাকৃতিক সৌন্দর্য ঠাসা কোন গ্রাম। আবার অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন—কোথায় যাবেন! আর তাই ভ্রমণপিপাসু এ সকল পাঠকের জন্য পুরো ৮ পৃষ্ঠাজুড়ে ভিন্নচোখে’র ভ্রমণ আয়োজন—
