জেলা যুবদলের সাবেক সম্পাদক, বর্তমান দক্ষিণ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, শহরের টাউন হল মোড় এলাকা থেকে গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। কতোয়ালী থানার ওসি গোলাম সারাওয়ার বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
