২০ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৫ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ জিলহজ্জ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। শুভ রত্ন আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬ । শুভবার সোম ও শুক্র বার। শুভ রত্ন: হীরক ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ, বিনয়ী ও সৃজনশীল। আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসী আপনি জানেন। সহজেই মিশতে পারেন। সহজেই অন্যদের উদ্বুদ্ধ ও প্রভাবিত করতে পারেন। সুকুমারবৃত্তি, রোমান্স, ভ্রমণ ও বৈচিত্র্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান। আপনার ইনটুইশন প্রখর। আপনাকে বাহ্যত কোমল মনে হলেও সংকট ও জরুরি অবস্থায় বেশ দৃঢ়। সাফল্যের জন্য আপনাকে উদ্যোগী হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আর্ট বুচওয়াল্ড, অভিনেতা বেলা লুগোসি, সুরকার চার্লস আইভিস, ব্যাংকার মীর আবদুস সাত্তার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ প্রাপ্তি বিলম্বিত হতে পারে। অনেক কাজের চাপে অবসাদগ্রস্ত হতে পারেন। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায় প্রসারে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অর্থচিন্তা কিছুটা হ্রাস পাবে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। জমিজমা নিয়ে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনজনদের সাথে বিরোধ সৃষ্টি হওয়ার আশংকা আছে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কাউকে বেশি বিশ্বাস করবেন না। বিশ্বস্ত লোক দ্বারা প্রতারিত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বিশেষ কোনো সমস্যার সমাধান হতে পারে। পোশাক ও বস্ত্র ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেনশন অথবা অন্য কোনো সমস্যা সমাধান হতে পারে। পেশাজীবীদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কাজকর্মে ঠিকমত শেষ করতে পারবেন। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। প্রয়োজনীয় অর্থ হাতে নাও আসতে পারে। বাড়িতে অনভিপ্রেত কিছু ঘটতে পারে। ফলে দুর্ভাবনা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৈবাহিক ব্যাপারে যোগাযোগ শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে। বেশি কাজ করেও স্বীকৃতি পাবেন না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কোনো বন্ধুর সাথে বিরোধে জড়াতে পারেন। ফলে বন্ধুত্ব নষ্ট হওয়ার আশংকা আছে। এজন্য পরে আপনি অনুতপ্ত হতে পারেন। অংশীদারি ব্যবসায়ে সুফল আশা করতে পারেন। ব্যবসায় ক্ষেত্রে প্রভাব বিস্তারের সুযোগ পাবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আজ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। অভিনয় শিল্পীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিকদিক ভালো যাবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে উত্সাহবোধ করবেন। কোনো আধ্যাত্মিক সাধকের সাথে যোগাযোগ হতে পারে। আর্থিকদিক ভালো যাবে। অর্থব্যয়ের ক্ষেত্রে সংযত থাকার চেষ্টা করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবাসয়িক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন।
