জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বরিশালের আগৈলঝাড়ার আহুতি বাটরা গ্রামে মঙ্গল হালদারের ৩ শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের মঙ্গল হালদার ১৫ বছর পূর্বে একই গ্রামের সুশীল চক্রবর্তী ও পরান বৈদ্যর নিকট থেকে ৬০ শতাংশ জমি ক্রয় করে মাছের ঘের তৈরি করেন। ঘেরে মাছ চাষ ও ঘেরের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে ভোগ দখল করে আসছিলেন। ওই জমি একই গ্রামের চিত্ত হালদার নিজের দাবি করে একাধিবার দখলের চেষ্টা করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার চিত্ত হালদারের নেতৃত্বে ২০-২৫ জনে দেশিয় অস্ত্রে সজ্জিত কুড়াল ও কড়াত নিয়ে মঙ্গল হালদারের মত্স্য ঘেরের পাড়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ শতাধিক গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় শুক্রবার মঙ্গল হালদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
