টেকনাফ বাহারছড়া শীলখালী এলাকায় বিএনপির সংগ্রাম কমিটি গঠন নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবৃদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশ সাবেক চেয়ারম্যানসহ তার ছেলেকে আটক করেছে। শুক্রবার রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় বিএনপি কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করতে গেলে বিএনপি নেতা ইউপি সদস্য বাঘ শমসু ও নুরুন্নবীর মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। বাক বিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে মীমাংসার চেষ্টাকালে নুরুন্নবীর সমর্থকরা হঠাত্ গুলিবর্ষণ করে। এর পর শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা। এ ঘটনায় ৩ জন গুলিবৃদ্ধ। আহতরা হচ্ছে, বাহারছড়া শীলখালী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাহাব মিয়া ৫৫, মকবুল আলীর ছেলে মোহাম্মদ উল্লাহ প্রকাশ গুরা পুতু ৪২, উখিয়া মনখালী এলাকার মোহাম্মদ কালুর ছেলে মোঃ রফিক ৩৫। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। টেকনাফ মডেল থানা ও বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ জানান, এতে জড়িত সন্দেহে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করা হয়েছে।
