মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট বৈশাখী সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় গ্রামীণ সেরা কণ্ঠ ও সেরা নৃত্য শিল্পী প্রতিযোগিতা-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুকুরের হাট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৈশাখী সাংস্কৃতিক একাডেমীর সভাপতি আহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ এর সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য রেহেনা আশিকুর রহমান। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা গান ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
