চিতলমারীর ৩ দোকানে আগুন যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
চিতলমারীর ডুমুরিয়া বাজারে বৃহস্পতিবার ভোরে শত্রুতার আগুনে ৩ টি দোকান ও ১ টি নছিমন পুড়ে গেছে। এঘটনায় লিয়াকত ফকির নামক এক যুবদল নেতাসহ ১০ জনকে আসামী করে চিতলমারী থানায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোকাম্মেল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা লিয়াকত ফকিরের নেতৃত্বে আসা লোকজন দোকানে আগুন দেয়ার পর বোমার বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুঁড়ে। এতে তাঁর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সাথে ওই দোকানে ঘুমিয়ে থাকা সাহিদুল নামে এক যুবককে মারধর করে তাঁর একটি নছিমন পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। ঘটনার পর যুবদল নেতা লিয়াকত ফকিরসহ দোষীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছেন বাজারের ব্যবসায়ীরা। চিতলমারী থানার ওসি মোল্ল¬¬া মনিরুজ্জামান বলেন, এব্যাপারে বৃহস্পতিবার দুপুরে যুবদল নেতা লিয়াকত ফকিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত আছে।