খুলনায় বজ্রপাতে ইসানুর খাঁ (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
বাগদাড়ী গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম খান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ইসানুর খাঁ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খড়ের গাদায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ইসানুর খাঁ বাগদাড়ী গ্রামের ইউনুস খাঁর ছেলে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন সহিংসতায় শেষ হলো লোকসভা নির্বাচন
ইত্তেফাক/কেকে
