আজকের রাশিফল

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৩৯
আজ ৬ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ জিলহজ্ব ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৬ । শুভবার বৃহস্পতি ও শুক্রবার। শুভ রত্ন: হীরক ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। আপনি কৌশলী এবং সেই সাথে দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি দায়িত্বে ও কর্তব্যে সচেতন। অন্যের উপকারে অর্থ, সময় ও শক্তি ব্যয় করতে আপনার দ্বিধা নেই। কাজে আপনি নিয়মানুবর্তী। পরিকল্পনা অনুসারে সবকিছু করতে চান। বাধা, শত্রুতা ও অপমানের সম্মুখীন হতে পারেন। তবে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী আলফ্রেড নোবেল, সাহিত্যিক স্যামুয়েল কলরিজ, এ.কে.এম মোশারফ হোসেন, ওবায়দুল হক সরকার, এ,বি,এম সামসুল আলম, বীণা খান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বেকারদের কর্মসংস্থান হতে পারে। হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কাজের চাপ বৃদ্ধি পাবে। হাতে বেশী কাজ থাকার ফলে কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক ব্যাপারে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। একটু চেষ্টা করলেই ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। দিনের প্রথমাংশে হাতের কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিক চিন্তা কমে আসতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বিবাদে জড়াবার আশঙ্কা আছে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। কাজ উপলক্ষে বাইরে যেতে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। তৈরী পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। কাউকে বেশি বিশ্বাস করা আজ ঠিক হবে না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ প্রবীণদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আজ কোনো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত দিক খুব একটা ভালো নাও যেতে পারে। আইনজীবী ও চিকিত্সকদের জন্য দিনটি প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কিন্তু সে পরিমাণ আর্থিক সাফল্য নাও আসতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আর্থিক সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ে আশানুরূপ লাভ নাও হতে পারে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। অতিরিক্ত ব্যয়ের জন্য মন দুশ্চিন্তগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঠিকমত দায়িত্ব পালন করেও স্বীকৃতি পাবেন না। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিতে পারেন। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। অংশীদারী ব্যবসায় প্রভাব বলয় বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো বন্ধুর সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। মতবিরোধ থেকে বন্ধু বিচ্ছেদ হওয়াও অস্বাভাবিক নয়। ফলে নিজে অনুতপ্ত হতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো আত্মীয়ের সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। আজ কোনো ধরনের আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কোনো সত্ ব্যক্তির সান্নিধ্যে উপকৃত হবেন। নিজেকে সকল ব্যাপারে সংযত রাখার চেষ্টা করুন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সুনাম ও প্রতিষ্ঠা বৃদ্ধিতে সহায়ক হবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ যৌথ ও অংশীদারী ব্যবসায় সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা বিলম্বিত হওয়ার আশঙ্কা আছে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কাজের কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন।