টাকার বিছানায় শুয়ে দল থেকে বহিষ্কৃত হলেন ত্রিপুরার সিপিএম নেতা সমর আচার্য। তিনি ত্রিপুরা সিপিএমের বানকুমারী লোকাল কমিটির সদস্য।
এই নেতার শখ হয়েছিল টাকার বিছানায় শোয়ার।। তাই ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা তুলে কয়েকদিন আগে স্বপ্নপূরণ করেন। লক্ষ্য ছুঁতে পেরে রীতিমতো উত্তেজিতও ছিলেন তিনি।
মোবাইলে তোলেন সেই ঘটনার ছবি। ফুটেজে সমর আচার্যকে বলতে শোনা যায় যে, তিনি তাঁর দলের অন্য বিত্তশালী নেতাদের মতো নন, যাঁরা প্রচুর অর্থ থাকা সত্বেও নিজেদের সর্বহারা নেতা বলে দাবি করেন। ফুটেজ প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে রাজনৈতিক মহলে।
রবিবার গৃহীত হয় পদক্ষেপ। দলের ভাবমূর্তি নষ্ট এবং অসত্ উপায়ে টাকা অর্জনের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল।
