ঢাকায় সকল প্রকার সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ থেকে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং রাজপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। বক্তারা অভিযোগ করেন, সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিএনপিকে দমিয়ে রাখতে চায়।
খুলনা অফিস জানায়, নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় চত্বরে খুলনা মহানগর ও জেলা ১৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করেছে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মাওলানা গোলাম কিবরিয়া, ডা. সৈয়দ আফতাব হোসেন, লোকমান হাকিম, সালাউদ্দিন মিঠু, সাহারুজ্জামান মোর্ত্তজা, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, কাজী সেকেন্দার আলী ডালিম প্রমুখ।
বরিশাল অফিস জানায়, নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এবং মহানগর বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সাইদ উদ্দিন আহম্মেদ মধু, স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আহম্মেদ জাকি অনুপম প্রমুখ।
মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক এমপি আবুল হোসেন খান, আনোয়ারুল হক তারিন, মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
সিলেট অফিস জানায়, সিলেটে বিএনপির বিবদমান তিন গ্রুপ আলাদাভাবে মিছিল-সমাবেশ করেছে। নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল প্রমুখ। অন্যদিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম প্রমুখ।
চৌহাট্টায় বিএনপির অপর গ্রুপের সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান জামান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম ফয়েজ, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক প্রমুখ।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু, শহিদুল ইসলাম মিজু, রেবেকা সুলতানা ফেন্সি, সাইফুল ইসলাম প্রমুখ।
রাজশাহী অফিস জানায়, মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে মহানগর কমিটির আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক মোঃ মাসুদ রানা খন্দকার প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, হুমায়ূন কবীর মাস্টার, ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স প্রমুখ।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, দিনাজপুরে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি লুত্ফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মুকুল চৌধুরীসহ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি মো. জহুরুল হক শাহজাদা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ঈছা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সোনারাগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূরুউদ্দিন প্রমুখ।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বেলা ১২টায় বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা থাকলেও একই সময়ে স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিলের ডাক দেয়ায় পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি বিকালে বিক্ষোভ সমাবেশ করে। দুই দলের মিছিল সমাবেশকে কেন্দ্র করে দিনভর বগুড়া শহরে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। শহরে পুলিশ মোতায়েন করা হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হাদিউজ্জামান হিরো, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠি জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এক গ্রুপের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম লিটন, ফারুক হোসেন, সৌরভ মজুমদার সঞ্জয় প্রমুখ। অপর গ্রুপের সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, মেহেদী হাসান বাপ্পি ও জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েল প্রমুখ।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফজলুল হক ফজলু, মোস্তাক মিয়া, জসিম উদ্দিন ভিপি, আমিরুজ্জামান আমির, রেজাউল কাইয়ুম, উদবাতুল বারী আবু, নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবু নূর প্রমুখ।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি জহির আহাম্মদ সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা দীপেন তালুকদার, সাইফুল ইসলাম শাকিল ও ছাত্রদল রাঙ্গামাটি সভাপতি আবু সাদাত্ মোহাম্মদ সায়েম প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি জানান, পুলিশের বাধার কারণে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করতে পারেনি বিএনপি। বিএনপি অফিসের সিঁড়িতে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা, সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকী, তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে ইসলামপুর পাড়া কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে টাউন হল ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি এডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্ল¬া কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সদর উপজেলা বিএনপি সভাপতি আবদুল হালিম, জেলা কৃষক দলের আহ্বায়ক লেঃ কর্নেল (অবঃ) আবদুল খালেক প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সভাপতি নাছিরুল হক সাবু, রাজবাড়ী পৌরসভা বিএনপির সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ, উপদেষ্টা মো. জাকির হোসেন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শহরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, শহরের মিশন মোড় চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপির নেতা মোমিনুল হক ও এ্যাড. ফজলুল হক।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে বিএনপি, মহিলা দল, যুবদল, তাঁতীদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা একেএম মোশাররফ হোসেন, ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।
