বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সোমবার বিকাল ৪টায় এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে গত শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাবসহ যে ভাষণ দেন তার আনুষ্ঠানিক জবাব দেবেন বিরোধী দলীয় নেতা।
২৬ অক্টোবর খালেদা জিয়া
যাবেন আইনজীবীদের
মহাসমাবেশে
আগামী ২৬ অক্টোবর শনিবার আইনজীবীদের মহাসমাবেশে যোগ দিবেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের উদ্যোগে ওই দিন দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা এতে অংশ নিবেন।
