কবি শহীদ কাদরীকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিউইয়র্কের লং আইল্যান্ড নেভিগেশন ভ্যালি স্ট্রিম এ ওয়েস্ট নাসাউ ডায়ালাইসিস সেন্টার থেকে তার নিয়মিত ডায়ালাইসিস শেষ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় এম্বুলেন্সের ভেতর হুইল চেয়ার থেকে পড়ে গিয়ে আহত হন। তার বাম পায়ের গোড়ালির দুই হাড় ভেঙ্গে গেছে। পরে তাঁকে নর্থ শোর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।
