ঢালিউডি অভিনেত্রী আঁচল সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনটি নতুন সিনেমায়। সিনেমা তিনটি হল ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’, মনিরুল ইসলাম সোহেলের ‘থ্রি লাভারস’ এবং ‘মিস ইউ’। আজব প্রেম সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন বাপ্পী।
বাপ্পী-আঁচল জুটির ভবিষ্যত্ নিয়ে এক প্রশ্নের জবাবে আঁচল বলেন, ‘জুটিপ্রথার ব্যাপারে অভিনেতা-অভিনেত্রী কিংবা পরিচালক নয়, সিদ্ধান্ত নেবে দর্শক। আমার সঙ্গে কোন অভিনেতাকে বেশি মানায় সেটা দর্শকই ভালো বলতে পারেন। আমার বিপরীতে বাপ্পী, শাকিব না নিলয়—কাকে তারা দেখতে চান, সে সিদ্ধান্ত একান্তই তাদের।’—বিডিনিউজ২৪ডটকম
