ঐশীর সহযোগী গৃহকর্মী সুমির জামিন না-মঞ্জুর

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৯
পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যায় সহযোগিতার অভিযোগে আটক গৃহকর্মী সুমির জামিন আবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও না-মঞ্জুর করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ঢাকার কিশোর আদালতে জামিন নাকচ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদত। এই না- মঞ্জুর আদেশের বিরুদ্ধে ফৌজদারী বিবিধ মামলা মূলে দায়রা আদালতে জামিন চাওয়া হয়। গতকাল সোমবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ জামিন আবেদন নাকচ করেন।