তালেবানে নয়, ভূতের ভয়!

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৬
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছে, সে ভূতকে ভয় পেলেও তালেবানকে ভয় পায় না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র সঙ্গে এক সাক্ষাতকারে মালালা একথা বলে। সাক্ষাত্কারে ১৬ বছর বয়সী মালালা জানায়, সে তালেবানের হুমকিতে ভীত নয়। ভুতকে ভয় পেলেও কখনোই সে তালেবানকে ভয় পায় না। তাছাড়া তার পৃথিবী পরিবর্তন হলেও সে নিজে কখনোই পরিবর্তন হবে না। তালেবানের গুলিতে মৃত্যুর মুখোমুখি হওয়া হার না মানার মনোভাব মালালাকে বিশ্ব আইকনে পরিণত করেছে। প্রথমবারের মতো ভারতীয় কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দিল মালালা। তালেবানের হামলার পর উন্নত চিকিত্সার জন্য ব্রিটেনে যায় মালালা। বর্তমানে সে বার্মিংহামে বসবাস করছে এবং সেখানেই লেখাপড়া করছে।