বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ইউনিট এফেয়ার্স বিভাগের উদ্যোগে ‘ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিমালা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১৯ জন ইউনিট লেভেল কর্মকর্তা ও ১৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেনিং রুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান, জোসেফ মুয়েমবো ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেট আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ ডেলিগেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ সদস্য, অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, রেহেনা আশিকুর রহমান, আলহাজ্ব মো: আবুল বাশার, রইসুল আলম ময়না এবং জনাব কবির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক, এনডিসি। -প্রেস বিজ্ঞপ্তি
