খালেদা জিয়ার প্রস্তাব মেনে নিন :জামায়াত

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪২
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার পদ্ধতি সম্পর্কে বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রস্তাব মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাব সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব জাতির নিকট গ্রহণযোগ্য। এ প্রস্তাবের প্রতি দেশের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতা, কর্মী ও আলেমদের মুক্তি এবং সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত সকল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি