রিটার্ন জমার তারিখ বাড়াতে অর্থমন্ত্রীকে অনুরোধ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৫
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করণের অনুরোধ জানিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জরুরি ফ্যাক্স বার্তা প্রেরণ করেছেন। ফ্যাক্স বার্তায় চেম্বার সভাপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের টিআইএন ১০ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটের ই-টিআইএন বাধ্যতামূলকভাবে গ্রহণকল্পে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন। রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হলে নতুন করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আহরণও বহুলাংশে বৃদ্ধি পাবে বলে তিনি বার্তায় উল্লেখ করেন।